ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬
গণবার্তা

কক্সবাজারে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কক্সবাজারে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশে বড় আকৃতির সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে বন বিভাগকে খবর দেন। পরে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন, বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত না করে বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত। এতে মানুষ ও বন্য প্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটি উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বার্মিজ অজগর সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ সাপের প্রজাতি। লোকালয়ে এ ধরনের বড় সাপের উপস্থিতি এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করলেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অজগরটি অবমুক্ত করার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৮ জুলাই ২০২৬


কক্সবাজারে লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের বনকর্মীরা অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশে বড় আকৃতির সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে বন বিভাগকে খবর দেন। পরে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। দোছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল রনি বলেন, বন্য প্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত না করে বা আঘাত না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত। এতে মানুষ ও বন্য প্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটি উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।বার্মিজ অজগর সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ সাপের প্রজাতি। লোকালয়ে এ ধরনের বড় সাপের উপস্থিতি এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করলেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অজগরটি অবমুক্ত করার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা