ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
গণবার্তা

পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আগে আশরাফুল তার সাইকেলটি পাশে রেখে স্টেশনে বসে মোবাইলে কথা বলছিল এবং কিছু লিখছিল।

আত্মহত্যার কিছুক্ষণ আগে আশরাফুল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন—‘হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সঙ্গে না নিলে রেখে যেও।’

আশরাফুল পরিবারের কাছে অনুরোধ করেন, তার রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ শোধ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে আশরাফুলের বনিবনা হচ্ছিল না। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। ছেলেকে আশরাফুল খুব আদর করতেন বলে জানান স্বজনরা। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য আরও বেড়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আশরাফুল।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ জুলাই ২০২৬


পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।মৃত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আগে আশরাফুল তার সাইকেলটি পাশে রেখে স্টেশনে বসে মোবাইলে কথা বলছিল এবং কিছু লিখছিল।আত্মহত্যার কিছুক্ষণ আগে আশরাফুল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন—‘হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সঙ্গে না নিলে রেখে যেও।’আশরাফুল পরিবারের কাছে অনুরোধ করেন, তার রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ শোধ করা হয়।পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে আশরাফুলের বনিবনা হচ্ছিল না। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। ছেলেকে আশরাফুল খুব আদর করতেন বলে জানান স্বজনরা। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য আরও বেড়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আশরাফুল।পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা