ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
গণবার্তা

মুক্তাগাছায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

মুক্তাগাছায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমন আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আদালতের নির্দেশে সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সুমন উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সুমন আহমেদকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৬ জুলাই বেলা ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে নিজেদের হেফাজতে নেয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পর আসামি সুমন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। জবানবন্দি দেওয়ার জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর তা মামলার সঙ্গে যুক্ত করা হবে বলেও জানান তিনি।

ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং শিশু নির্যাতনের ঘটনা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ জুলাই ২০২৬


মুক্তাগাছায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমন আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আদালতের নির্দেশে সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সুমন উপজেলার আব্দুল কাদেরের ছেলে।এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সুমন আহমেদকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৬ জুলাই বেলা ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে নিজেদের হেফাজতে নেয়।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পর আসামি সুমন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। জবানবন্দি দেওয়ার জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর তা মামলার সঙ্গে যুক্ত করা হবে বলেও জানান তিনি।ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং শিশু নির্যাতনের ঘটনা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা