ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
গণবার্তা

পরীক্ষা খারাপ হওয়ায় রাজশাহীতে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষা খারাপ হওয়ায় রাজশাহীতে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) দুপুরে শয়নকক্ষের আড়ায় তার লাশ ঝুলতে দেখেন স্বজনেরা।

নিহত দিশা রানী মহন্ত (১৮) উপজেলার গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে ও পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করেন দিশা। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চলতি বছর আবারও একই বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু, এবারও পরীক্ষা খারাপ হয়। যে কারণে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে শুনেছি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিশার সহপাঠী ও স্থানীয়রা তার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, পরীক্ষার ফলাফল যেন কাউকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য না করে। মানসিক চাপ মোকাবিলায় প্রয়োজনে কারও সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১৩ জুলাই ২০২৬


পরীক্ষা খারাপ হওয়ায় রাজশাহীতে এইচএসসি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) দুপুরে শয়নকক্ষের আড়ায় তার লাশ ঝুলতে দেখেন স্বজনেরা।নিহত দিশা রানী মহন্ত (১৮) উপজেলার গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে ও পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করেন দিশা। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চলতি বছর আবারও একই বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু, এবারও পরীক্ষা খারাপ হয়। যে কারণে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে শুনেছি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিশার সহপাঠী ও স্থানীয়রা তার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, পরীক্ষার ফলাফল যেন কাউকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য না করে। মানসিক চাপ মোকাবিলায় প্রয়োজনে কারও সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা