ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬
গণবার্তা

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
অভিযুক্ত মজনু মিয়া

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. মজনু মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজনু মিয়া উপজেলার বিনোদপুর গ্রামের মৃত শাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান মজনু। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ১১ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। রবিবার সকালে আসামিকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, 'মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১৩ জুলাই ২০২৬


এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. মজনু মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১২ জুলাই) উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজনু মিয়া উপজেলার বিনোদপুর গ্রামের মৃত শাহের আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান মজনু। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ১১ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। রবিবার সকালে আসামিকে গ্রেপ্তার করা হয়।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, 'মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলমান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা