ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
গণবার্তা

গুলশানে স্পার আড়ালে অনৈতিক কার্যক্রম: অভিযানে গ্রেপ্তার ৫৪

গুলশানে স্পার আড়ালে অনৈতিক কার্যক্রম: অভিযানে গ্রেপ্তার ৫৪

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা এলাকার ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্পা ও সেলুনের আড়ালে দেহব্যবসা এবং নানা অপরাধমূলক তৎপরতা চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের মোট ৫৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

অভিযানের বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই দুটি প্রতিষ্ঠানে সন্দেহজনক কার্যক্রম চলছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

বিষয় : রাজধানী

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬


গুলশানে স্পার আড়ালে অনৈতিক কার্যক্রম: অভিযানে গ্রেপ্তার ৫৪

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা এলাকার ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, স্পা ও সেলুনের আড়ালে দেহব্যবসা এবং নানা অপরাধমূলক তৎপরতা চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের মোট ৫৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।অভিযানের বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই দুটি প্রতিষ্ঠানে সন্দেহজনক কার্যক্রম চলছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা