ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
গণবার্তা

গফরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গফরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় করা মামলার প্রধান দুই আসামি শরীফ ও তার ভাই আরিফের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল চারটার দিকে ঘটনার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। সেখানে বক্তারা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একদল বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে গিয়ে বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এর আগে, ধর্ষণ মামলার আসামি দুই ভাই শরীফ ও আরিফের বাড়িতে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন যান। তারা আসামিদের পরিবারের সদস্যদের ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নেন। পরে বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন।

গত ১৭ সেপ্টেম্বর রাতে চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে পাঁচ যুবক ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলের গলায় ছুরি ধরে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এসময় টাকা ও স্বর্ণালংকার লুট এবং ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন শরীফ, তার ভাই আরিফ, ফাহিম, রাজীব ও এনামুল। ঘটনার পর রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা জড়িত, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে মামলা নিতে গফরগাঁও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ধর্ষণের অভিযুক্ত সকল আসামিকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬


গফরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় করা মামলার প্রধান দুই আসামি শরীফ ও তার ভাই আরিফের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, বিকেল চারটার দিকে ঘটনার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। সেখানে বক্তারা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একদল বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে গিয়ে বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।এর আগে, ধর্ষণ মামলার আসামি দুই ভাই শরীফ ও আরিফের বাড়িতে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন যান। তারা আসামিদের পরিবারের সদস্যদের ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নেন। পরে বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন।গত ১৭ সেপ্টেম্বর রাতে চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে পাঁচ যুবক ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলের গলায় ছুরি ধরে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এসময় টাকা ও স্বর্ণালংকার লুট এবং ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন শরীফ, তার ভাই আরিফ, ফাহিম, রাজীব ও এনামুল। ঘটনার পর রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা জড়িত, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে মামলা নিতে গফরগাঁও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর ধর্ষণের অভিযুক্ত সকল আসামিকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা