ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করলে, তিনি দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

দুদক জানায়, আটকের সময় ঘুষের ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের পর আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলার প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজন আটক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের ২ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন।পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করলে, তিনি দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত অভিযোগ দেন।অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।দুদক জানায়, আটকের সময় ঘুষের ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের পর আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলার প্রক্রিয়া চলছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা