গণবার্তা

সোশ্যাল মিডিয়া

ফেসবুক মন্তব্যে গ্রেপ্তার সাওদা সুমি: সংসদে আল্টিমেটাম বিরোধী দলের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় এমপি রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।উপরের নির্দেশে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন—এই নির্দেশ কার কাছ থেকে এসেছে? তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের মধ্যেই সাওদা সুমিকে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এটি একটি ‘ফ্যাসিবাদী প্রবণতার পূর্বাভাস’ হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।এ বিষয়ে জবাব দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গৃহীত হয়নি। তবে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে বিষয়টি তার নজরে আনা হয়েছে এবং তিনি ইতোমধ্যে সমাধানের চেষ্টা করেছেন।স্পিকার আরও বলেন, সংসদে বসে রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া ঠিক নয়। এ ধরনের বিষয় প্রস্তাব আকারে উত্থাপন করা যেতে পারে। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই বিভিন্ন ধরনের মন্তব্য আসে, সব কিছু আমলে নিলে সংসদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হতে পারে। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।এ সময় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ফেসবুক মন্তব্যে গ্রেপ্তার সাওদা সুমি: সংসদে আল্টিমেটাম বিরোধী দলের