গণবার্তা

দেশ ও জাতিকে আর বিভক্ত করতে চাই না: ডা. শফিকুর রহমান

দেশ ও জাতিকে আর বিভক্ত করতে চাই না: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতিকে আর টুকরো টুকরো কিংবা বিভক্ত করার রাজনীতি তিনি চান না। সাম্য ও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সেবা করার সুযোগ পেলে আগামী পাঁচ বছর সবাইকে এক হয়ে দেশ পরিচালনার প্রস্তাব দেবেন।

শুক্রবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনায় ঐক্যের জন্য তিনটি শর্ত মানতে হবে—দুর্নীতি করা যাবে না, কাউকে দুর্নীতির আশ্রয় দেওয়া যাবে না এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বস্তা-পঁচা রাজনীতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।

জামায়াতের আমীর বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দেশের মানুষ, বিশেষ করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণরা মুখিয়ে আছে। তাদের রক্তের সঙ্গে জামায়াত ওয়াদাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জনগণ ও যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

তিনি বলেন, পরিবর্তনের পর আশা করা হয়েছিল পতিত সরকার থেকে শিক্ষা নেওয়া হবে এবং মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি দাবি করেন, জামায়াত প্রতিহিংসার রাজনীতি করেনি এবং কাউকে হয়রানি করতে চায় না। সাড়ে ১৫ বছরে বারবার কারাবরণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেরা মজলুম হলেও কাউকে মজলুম বানাতে চান না।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সাম্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে চায়। ন্যায়বিচারের দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছিল, তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে অসৎ ও দুর্নীতিবাজ রাজনীতিকদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে বেকার তৈরির রাজনীতি জামায়াত করতে চায় না। বরং কর্মক্ষম নারী-পুরুষদের দক্ষ করে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ তৈরি করা হবে।

নারীদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন জামায়াতের আমীর। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ অপরিহার্য। দক্ষতা অনুযায়ী সব ধর্ম ও শ্রেণির নারীদের কর্মক্ষেত্রে সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬


দেশ ও জাতিকে আর বিভক্ত করতে চাই না: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতিকে আর টুকরো টুকরো কিংবা বিভক্ত করার রাজনীতি তিনি চান না। সাম্য ও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সেবা করার সুযোগ পেলে আগামী পাঁচ বছর সবাইকে এক হয়ে দেশ পরিচালনার প্রস্তাব দেবেন।শুক্রবার রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনায় ঐক্যের জন্য তিনটি শর্ত মানতে হবে—দুর্নীতি করা যাবে না, কাউকে দুর্নীতির আশ্রয় দেওয়া যাবে না এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বস্তা-পঁচা রাজনীতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।জামায়াতের আমীর বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দেশের মানুষ, বিশেষ করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণরা মুখিয়ে আছে। তাদের রক্তের সঙ্গে জামায়াত ওয়াদাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জনগণ ও যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।তিনি বলেন, পরিবর্তনের পর আশা করা হয়েছিল পতিত সরকার থেকে শিক্ষা নেওয়া হবে এবং মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি দাবি করেন, জামায়াত প্রতিহিংসার রাজনীতি করেনি এবং কাউকে হয়রানি করতে চায় না। সাড়ে ১৫ বছরে বারবার কারাবরণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেরা মজলুম হলেও কাউকে মজলুম বানাতে চান না।ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সাম্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে চায়। ন্যায়বিচারের দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছিল, তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে অসৎ ও দুর্নীতিবাজ রাজনীতিকদের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে বেকার তৈরির রাজনীতি জামায়াত করতে চায় না। বরং কর্মক্ষম নারী-পুরুষদের দক্ষ করে মর্যাদাপূর্ণ কাজের সুযোগ তৈরি করা হবে।নারীদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন জামায়াতের আমীর। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ অপরিহার্য। দক্ষতা অনুযায়ী সব ধর্ম ও শ্রেণির নারীদের কর্মক্ষেত্রে সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের বিজয়ের আহ্বান জানান।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা