গণবার্তা

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’

নীলফামারীর সৈয়দপুরে এক অনন্য দৃশ্য দেখা গেছে আজ বৃহস্পতিবার। বিয়ের সাজে সজ্জিত হয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন বর মো. সামিউল ইসলাম (৩২)। জীবনের সবচেয়ে আনন্দঘন দিনে নাগরিক দায়িত্ব পালনের জন্য তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।

সামিউলের কনের বাড়িতে যাওয়ার কথা ছিল দুপুর ১২টায়। তার আগে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।”

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মো. মনজুরুল ইসলামের ছেলে। ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬


বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নীলফামারীর সৈয়দপুরে এক অনন্য দৃশ্য দেখা গেছে আজ বৃহস্পতিবার। বিয়ের সাজে সজ্জিত হয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন বর মো. সামিউল ইসলাম (৩২)। জীবনের সবচেয়ে আনন্দঘন দিনে নাগরিক দায়িত্ব পালনের জন্য তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।সামিউলের কনের বাড়িতে যাওয়ার কথা ছিল দুপুর ১২টায়। তার আগে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট পরে বিয়ে।”সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মো. মনজুরুল ইসলামের ছেলে। ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা