গণবার্তা

আলভীর বিচারের দাবিতে মানববন্ধন, বর্জনের ডাক

আলভীর বিচারের দাবিতে মানববন্ধন, বর্জনের ডাক

ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার পর তার মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, আলভীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি প্ল্যাটফর্ম মানববন্ধন আয়োজন করে। সেখানে ইকরার বান্ধবীসহ অনেকেই অংশ নেন। তারা আলভী ও ঘটনায় নাম আসা অভিনেত্রীর বিচার দাবি করেন এবং দুই অভিনয়শিল্পীকে বর্জনের ডাক দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগান দেন।

মানববন্ধনে ইকরার বান্ধবীরা দাবি করেন, আলভীর কথিত প্রেমের সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যা করেছেন। এদিকে আলভীর একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রয়াত স্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া আবেগঘন সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অনেকেই এটিকে দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন।

পোস্টে আলভী ইকরাকে ‘ইকলি’ নামে সম্বোধন করে লিখেছেন, “আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত!”—এমন আবেগঘন বাক্য ব্যবহার করেছেন তিনি। তবে সহানুভূতির বদলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

 ইকরার মৃত্যুর ঘটনায় বিনোদন অঙ্গনে ন্যায়বিচারের দাবি জোরালো হচ্ছে। একই সঙ্গে আলভীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট জনমতকে আরও বিভক্ত করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬


আলভীর বিচারের দাবিতে মানববন্ধন, বর্জনের ডাক

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার পর তার মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, আলভীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।আজ বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি প্ল্যাটফর্ম মানববন্ধন আয়োজন করে। সেখানে ইকরার বান্ধবীসহ অনেকেই অংশ নেন। তারা আলভী ও ঘটনায় নাম আসা অভিনেত্রীর বিচার দাবি করেন এবং দুই অভিনয়শিল্পীকে বর্জনের ডাক দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগান দেন।মানববন্ধনে ইকরার বান্ধবীরা দাবি করেন, আলভীর কথিত প্রেমের সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যা করেছেন। এদিকে আলভীর একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রয়াত স্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া আবেগঘন সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অনেকেই এটিকে দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন।পোস্টে আলভী ইকরাকে ‘ইকলি’ নামে সম্বোধন করে লিখেছেন, “আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত!”—এমন আবেগঘন বাক্য ব্যবহার করেছেন তিনি। তবে সহানুভূতির বদলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। ইকরার মৃত্যুর ঘটনায় বিনোদন অঙ্গনে ন্যায়বিচারের দাবি জোরালো হচ্ছে। একই সঙ্গে আলভীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট জনমতকে আরও বিভক্ত করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা