ইসলাম ধর্মের অনুসারীরা আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। বলিউড বাদশা শাহরুখ খান ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে শাহরুখ খান তার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। এ পোস্টে ‘পাঠান’ তারকা লেখেন, “আপনাকে ও আপনার পরিবারকে আনন্দময়, শান্তিপূর্ণ ও বরকতময় ঈদের শুভেচ্ছা। সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা, আমরা যা প্রার্থনা করি তা যেন পাই এবং তারচেয়েও বেশি কিছু যেন প্রাপ্তির ঝুলিতে জমা পড়ে। ঈদ মোবারক!”
শাহরুখ খানের এই পোস্টে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে মন্তব্যের বন্যা বইয়ে দেন। অসংখ্য ভক্ত ‘কিং খান’কে ধন্যবাদ জানান এবং নিজেদের ঈদের শুভেচ্ছাও ব্যক্ত করেন।
বলিউডের অন্যান্য তারকারাও সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন