গণবার্তা

নাহিদ রানার পাঁচ উইকেটে নিউজিল্যান্ড ১৯৮, দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

 নাহিদ রানার পাঁচ উইকেটে নিউজিল্যান্ড ১৯৮, দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর ৩৫ দশমিক ৩ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৮৭ বল বাকি থাকতেই লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা ফিরেছে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। তবে অপর প্রান্তে উইকেটের পতন নিয়মিত হতে থাকায় বড় সংগ্রহ গড়তে পারেননি কিউই ব্যাটাররা। হেনরি নিকোলস ১৩, উইল ইয়াং ২, টম লাথাম ১৪ ও মুহাম্মাদ আব্বাস ১৯ রান করেন। ডিন ফক্সক্রফট ১৫, জশ ক্লার্কসন ৬ ও নাথান স্মিথ অপরাজিত থাকেন ১৮ রানে। ব্লেয়ার টিকনার ১২, জেডেন লেনক্স শূন্য এবং উইল ওরুর্ক ৬ রানে আউট হন।

বাংলাদেশের পক্ষে পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেন। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তিনি ৫টি উইকেট শিকার করেন। তার আগুন বোলিংয়ে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের মিডলঅর্ডার। অপর পেসার শরিফুল ইসলাম ৩২ রানে ২ উইকেট নেন। তাসকিন আহমেদ ৪৬ রানে ১ উইকেট পান। সৌম্য সরকার ২৭ রানে ১ উইকেট নেন। রিশাদ হোসেন ২১ রানে ১ উইকেট পেলেও মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থাকেন।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সাইফ হাসান ৮ ও সৌম্য সরকার ৮ রানে ফিরলে দল দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। তানজিদ মাত্র ৫৮ বলে ৭৬ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অপরপ্রান্তে শান্ত ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন। লিটন দাস ৭ রান করলেও তাওহিদ হৃদয় ৩১ বলে ৩০ রান ও মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ৮ রান অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা নির্বাচিত হন নাহিদ রানা। তার অসাধারণ বোলিং পরিসংখ্যানই বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল মিরপুরে। সিরিজ জয় ও পাকিস্তানকে টপকে বিশ্ব র‍্যাংকিং-এ তৃতীয় হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬


নাহিদ রানার পাঁচ উইকেটে নিউজিল্যান্ড ১৯৮, দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর ৩৫ দশমিক ৩ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৮৭ বল বাকি থাকতেই লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা ফিরেছে।টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। তবে অপর প্রান্তে উইকেটের পতন নিয়মিত হতে থাকায় বড় সংগ্রহ গড়তে পারেননি কিউই ব্যাটাররা। হেনরি নিকোলস ১৩, উইল ইয়াং ২, টম লাথাম ১৪ ও মুহাম্মাদ আব্বাস ১৯ রান করেন। ডিন ফক্সক্রফট ১৫, জশ ক্লার্কসন ৬ ও নাথান স্মিথ অপরাজিত থাকেন ১৮ রানে। ব্লেয়ার টিকনার ১২, জেডেন লেনক্স শূন্য এবং উইল ওরুর্ক ৬ রানে আউট হন।বাংলাদেশের পক্ষে পেসার নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেন। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তিনি ৫টি উইকেট শিকার করেন। তার আগুন বোলিংয়ে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের মিডলঅর্ডার। অপর পেসার শরিফুল ইসলাম ৩২ রানে ২ উইকেট নেন। তাসকিন আহমেদ ৪৬ রানে ১ উইকেট পান। সৌম্য সরকার ২৭ রানে ১ উইকেট নেন। রিশাদ হোসেন ২১ রানে ১ উইকেট পেলেও মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থাকেন।১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সাইফ হাসান ৮ ও সৌম্য সরকার ৮ রানে ফিরলে দল দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। তানজিদ মাত্র ৫৮ বলে ৭৬ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অপরপ্রান্তে শান্ত ৭১ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন। লিটন দাস ৭ রান করলেও তাওহিদ হৃদয় ৩১ বলে ৩০ রান ও মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ৮ রান অপরাজিত থাকেন।ম্যাচ সেরা নির্বাচিত হন নাহিদ রানা। তার অসাধারণ বোলিং পরিসংখ্যানই বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল মিরপুরে। সিরিজ জয় ও পাকিস্তানকে টপকে বিশ্ব র‍্যাংকিং-এ তৃতীয় হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা