ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
গণবার্তা

সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে প্রতিবেশী যুবক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে নামেন এবং থানা ঘেরাও করেন। পরে মধ্যরাতে আসামির বাড়িতেও হামলা চালানো হয়।

ঘটনার সূত্রপাত ৬ মে, যখন শিশুটি নিখোঁজ হয়। দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, পরে মরদেহ উদ্ধারের পর অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। সেই মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার দায় স্বীকার করেছে। তিনি শিশুটিকে দোকান থেকে সিগারেট আনতে পাঠিয়ে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি জ্ঞান হারালে শ্বাসরোধে হত্যা করে মরদেহ প্রথমে স্যুটকেসে, পরে খাটের নিচে লুকিয়ে রাখেন। এমনকি খোঁজাখুঁজির সময় তিনি অন্যদের সঙ্গে শিশুটিকে খুঁজতেও যোগ দেন। পরে দুর্গন্ধ ছড়ালে মরদেহ ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভেসে ওঠায় পাশের গাছের নিচে লুকিয়ে রাখেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলছে এবং অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানিয়েছেন, গ্রেপ্তার জাকির হোসেনকে আদালতে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১২ মে ২০২৬


সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
সিলেটে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে প্রতিবেশী যুবক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে নামেন এবং থানা ঘেরাও করেন। পরে মধ্যরাতে আসামির বাড়িতেও হামলা চালানো হয়।ঘটনার সূত্রপাত ৬ মে, যখন শিশুটি নিখোঁজ হয়। দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবার কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, পরে মরদেহ উদ্ধারের পর অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। সেই মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার দায় স্বীকার করেছে। তিনি শিশুটিকে দোকান থেকে সিগারেট আনতে পাঠিয়ে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি জ্ঞান হারালে শ্বাসরোধে হত্যা করে মরদেহ প্রথমে স্যুটকেসে, পরে খাটের নিচে লুকিয়ে রাখেন। এমনকি খোঁজাখুঁজির সময় তিনি অন্যদের সঙ্গে শিশুটিকে খুঁজতেও যোগ দেন। পরে দুর্গন্ধ ছড়ালে মরদেহ ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভেসে ওঠায় পাশের গাছের নিচে লুকিয়ে রাখেন।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলছে এবং অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানিয়েছেন, গ্রেপ্তার জাকির হোসেনকে আদালতে নেওয়া হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা