ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
গণবার্তা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানকে টপকিয়ে ষষ্ঠ স্থানে টাইগাররা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানকে টপকিয়ে ষষ্ঠ স্থানে টাইগাররা

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ধাপ এগিয়ে পাকিস্তানকেই পেছনে ফেলে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তান মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। ১০৪ রানের বিশাল এই জয়ের নায়ক নাহিদ রানা একাই শিকার করেন ৫ উইকেট। এই ম্যাচের আগে একটি ড্র ও একটি হারে ১৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ছিল বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৪৪। এর ফলে নয় দলের টেবিলে সরাসরি ষষ্ঠ স্থানে উঠে এসেছে লাল-সবুজরা। অন্যদিকে, এই পরাজয়ের ফলে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পাকিস্তান।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (৮৭ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা চতুর্থ এবং ভারত রয়েছে পঞ্চম স্থানে। টাইগারদের এই জয় এখন ওপরের সারির দলগুলোর জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১৩ মে ২০২৬


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানকে টপকিয়ে ষষ্ঠ স্থানে টাইগাররা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ধাপ এগিয়ে পাকিস্তানকেই পেছনে ফেলে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তান মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। ১০৪ রানের বিশাল এই জয়ের নায়ক নাহিদ রানা একাই শিকার করেন ৫ উইকেট। এই ম্যাচের আগে একটি ড্র ও একটি হারে ১৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ছিল বাংলাদেশ। তবে পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৪৪। এর ফলে নয় দলের টেবিলে সরাসরি ষষ্ঠ স্থানে উঠে এসেছে লাল-সবুজরা। অন্যদিকে, এই পরাজয়ের ফলে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে পাকিস্তান।বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (৮৭ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা চতুর্থ এবং ভারত রয়েছে পঞ্চম স্থানে। টাইগারদের এই জয় এখন ওপরের সারির দলগুলোর জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা