২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করেন। তিনি জানান, এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষার তারিখ পিছিয়ে নিয়ে এই নতুন সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী আরও জানান, ইতোমধ্যে রুটিন তৈরির কাজও চলমান রয়েছে। শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালের পরীক্ষার সময়সূচি:
এসএসসি ও সমমানের পরীক্ষা: ৭ জানুয়ারি - ৬ ফেব্রুয়ারি, ২০২৭
এইচএসসি ও সমমানের পরীক্ষা: ৬ জুন - ১৩ জুলাই, ২০২৭
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো পাঠ্যসূচি শেষ করতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন