গণবার্তা

টাঙ্গাইলে মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি ভাসানীর মাজারে গিয়ে কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পরিদর্শন করেন। পরে সেখানে এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

প্রধানমন্ত্রী ভাসানীর মাজারে দোয়া ও মোনাজাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


টাঙ্গাইলে মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি ভাসানীর মাজারে গিয়ে কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পরিদর্শন করেন। পরে সেখানে এক আলোচনা সভায় যোগ দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম প্রমুখ।এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।প্রধানমন্ত্রী ভাসানীর মাজারে দোয়া ও মোনাজাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা