গণবার্তা

হোটেলে গুলির ঘটনায় সাংবাদিকদের অনুষ্ঠান পণ্ড, ট্রাম্পকে সরিয়ে নিল সিক্রেট সার্ভিস

হোটেলে গুলির ঘটনায় সাংবাদিকদের অনুষ্ঠান পণ্ড, ট্রাম্পকে সরিয়ে নিল সিক্রেট সার্ভিস
গুলির শব্দ শোনার পর সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ছবি: সংগৃহীত এবং সম্পাদিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ পাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে ওই শব্দ শোনা যায়। বার্ষিক এই উৎসবে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ আছেন এবং দ্রুতই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করবেন। ট্রাম্প বলেন, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। আমরা আধা ঘণ্টার মধ্যে আপনাদের সঙ্গে কথা বলব। আমি অনুষ্ঠানের দায়িত্বে থাকা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি এবং আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় এই অনুষ্ঠানের সময় নির্ধারণ করব।

পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে ট্রাম্প জানান, তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে এ বিষয়ে শেষপর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সিদ্ধান্তের ওপর গুরুত্ব দেবেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, একটি তল্লাশি এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ হওয়ার পর ট্রাম্প ও উপস্থিত অতিথিরা তাদের টেবিলের পেছনে আশ্রয় নিচ্ছেন। এ সময় চারপাশ থেকে লোকজনকে মাথা নিচু করুন ও নিচে থাকুন বলে চিৎকার করতে শোনা যায়। এরপর সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যান এবং ভারী অস্ত্রে সজ্জিত এজেন্টরা টেবিলটি ঘিরে ফেলেন। আলজাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানিয়েছেন, তিনি বলরুমের বাইরে পাঁচটি গুলির শব্দ পেয়েছেন। তিনি বলেন, তারা বারুদের গন্ধ পাচ্ছিলেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। শব্দগুলো ঠিক তার পেছন দিক থেকেই আসছিল। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে এবং অন্য সময়ে এটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি, আলজাজিরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬


হোটেলে গুলির ঘটনায় সাংবাদিকদের অনুষ্ঠান পণ্ড, ট্রাম্পকে সরিয়ে নিল সিক্রেট সার্ভিস

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ পাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে ওই শব্দ শোনা যায়। বার্ষিক এই উৎসবে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ আছেন এবং দ্রুতই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করবেন। ট্রাম্প বলেন, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। আমরা আধা ঘণ্টার মধ্যে আপনাদের সঙ্গে কথা বলব। আমি অনুষ্ঠানের দায়িত্বে থাকা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি এবং আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় এই অনুষ্ঠানের সময় নির্ধারণ করব।পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে ট্রাম্প জানান, তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে এ বিষয়ে শেষপর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার সিদ্ধান্তের ওপর গুরুত্ব দেবেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, একটি তল্লাশি এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ হওয়ার পর ট্রাম্প ও উপস্থিত অতিথিরা তাদের টেবিলের পেছনে আশ্রয় নিচ্ছেন। এ সময় চারপাশ থেকে লোকজনকে মাথা নিচু করুন ও নিচে থাকুন বলে চিৎকার করতে শোনা যায়। এরপর সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যান এবং ভারী অস্ত্রে সজ্জিত এজেন্টরা টেবিলটি ঘিরে ফেলেন। আলজাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানিয়েছেন, তিনি বলরুমের বাইরে পাঁচটি গুলির শব্দ পেয়েছেন। তিনি বলেন, তারা বারুদের গন্ধ পাচ্ছিলেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন। শব্দগুলো ঠিক তার পেছন দিক থেকেই আসছিল। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে এবং অন্য সময়ে এটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি, আলজাজিরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা