গণবার্তা

কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে যুবকের মৃত্যু
রুবেল মিয়া । গণবার্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল মিয়া স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী জেসমিন বেগম, শ্যালক মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। রুবেল মিয়ার মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬


কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল মিয়া স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী জেসমিন বেগম, শ্যালক মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।এ ঘটনায় শনিবার দুপুরে নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। রুবেল মিয়ার মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা