ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
গণবার্তা

দাদির বিরুদ্ধে মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যার সন্দেহ, মিলেছে হাতে লেখা চিরকুট।

নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু।

নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরে একই পরিবারের ছয় সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি আবাসিক অ্যাপার্টমেন্ট থেকে এক নারী, তার মেয়ে এবং চার নাতি-নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পরিবারের প্রবীণ সদস্য অ্যামি স্টেডম্যান নিজেই মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে এখনও টক্সিকোলজি ও অন্যান্য ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা।

এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতরা হলেন ৬৪ বছর বয়সি অ্যামি স্টেডম্যান, তার ৪৪ বছর বয়সি মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান—হার্পার হারমন (১৩), হাডসন হারমন (১১) এবং ১০ বছর বয়সি যমজ গ্যাভিন ও গ্রেসলিন হারমন।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেশী দীর্ঘদিন ধরে অ্যামি স্টেডম্যানকে না দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং তার খোঁজ নেওয়ার অনুরোধ জানান। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করে।

তদন্তে জানা যায়, অ্যামি স্টেডম্যান একই ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে তার মেয়ে সারাহ মায়ার্স চার সন্তানকে নিয়ে একই ভবনের আরেকটি অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। পুলিশ ধারণা করছে, মৃত্যুর পর কয়েকদিন ধরে মরদেহগুলো ওই ভবনেই পড়ে ছিল। দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় থাকায় মরদেহের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে শুরুতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।

প্রাথমিক তদন্তে এক শিশুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ প্রেসক্রিপশন ও সাধারণ ওষুধ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, বিষপ্রয়োগের ঘটনাও ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

মেকানিকভিল পুলিশের প্রধান উইলিয়াম র‍্যাবিট জানান, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে অ্যামি স্টেডম্যানের সম্পৃক্ততার শক্ত ইঙ্গিত মিলেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বাইরের কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে নিহত চার শিশুর বাবা বর্তমানে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে বসবাস করছেন। পুলিশ জানিয়েছে, চার শিশুই বাড়িতে থেকেই পড়াশোনা করত এবং তারা কোনো সরকারি বিদ্যালয়ে ভর্তি ছিল না।

এই মর্মান্তিক ঘটনায় নিউইয়র্কের মেকানিকভিল শহরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা নিহতদের স্মরণে অ্যাপার্টমেন্টের সামনে অস্থায়ী স্মৃতিফলক স্থাপন করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে রহস্যজনক মৃত্যুর মামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২৬ জুন ২০২৬


নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু।

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরে একই পরিবারের ছয় সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি আবাসিক অ্যাপার্টমেন্ট থেকে এক নারী, তার মেয়ে এবং চার নাতি-নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পরিবারের প্রবীণ সদস্য অ্যামি স্টেডম্যান নিজেই মেয়ে ও চার নাতি-নাতনিকে হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে এখনও টক্সিকোলজি ও অন্যান্য ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা।এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতরা হলেন ৬৪ বছর বয়সি অ্যামি স্টেডম্যান, তার ৪৪ বছর বয়সি মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান—হার্পার হারমন (১৩), হাডসন হারমন (১১) এবং ১০ বছর বয়সি যমজ গ্যাভিন ও গ্রেসলিন হারমন।পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেশী দীর্ঘদিন ধরে অ্যামি স্টেডম্যানকে না দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং তার খোঁজ নেওয়ার অনুরোধ জানান। পরে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করে।তদন্তে জানা যায়, অ্যামি স্টেডম্যান একই ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে তার মেয়ে সারাহ মায়ার্স চার সন্তানকে নিয়ে একই ভবনের আরেকটি অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। পুলিশ ধারণা করছে, মৃত্যুর পর কয়েকদিন ধরে মরদেহগুলো ওই ভবনেই পড়ে ছিল। দীর্ঘ সময় অরক্ষিত অবস্থায় থাকায় মরদেহের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে শুরুতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।প্রাথমিক তদন্তে এক শিশুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ প্রেসক্রিপশন ও সাধারণ ওষুধ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, বিষপ্রয়োগের ঘটনাও ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।মেকানিকভিল পুলিশের প্রধান উইলিয়াম র‍্যাবিট জানান, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে অ্যামি স্টেডম্যানের সম্পৃক্ততার শক্ত ইঙ্গিত মিলেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বাইরের কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।এদিকে নিহত চার শিশুর বাবা বর্তমানে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে বসবাস করছেন। পুলিশ জানিয়েছে, চার শিশুই বাড়িতে থেকেই পড়াশোনা করত এবং তারা কোনো সরকারি বিদ্যালয়ে ভর্তি ছিল না।এই মর্মান্তিক ঘটনায় নিউইয়র্কের মেকানিকভিল শহরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা নিহতদের স্মরণে অ্যাপার্টমেন্টের সামনে অস্থায়ী স্মৃতিফলক স্থাপন করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে রহস্যজনক মৃত্যুর মামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা