ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৬ জুন ২০২৬
গণবার্তা

দেশে ৮২ লাখ মাদকাসক্ত, তরুণদের মধ্যে বাড়ছে প্রবণতা: গবেষণা

দেশে ৮২ লাখ মাদকাসক্ত, তরুণদের মধ্যে বাড়ছে প্রবণতা: গবেষণা

দেশে মাদক ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আনুমানিক ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদক সেবন করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশের সমান। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, আর গাঁজাসেবীর সংখ্যা প্রায় ৬১ লাখ। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ গবেষণা পরিচালনা করে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের আট বিভাগে ১৩ জেলা ও ২৬ উপজেলায় তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণাটি সম্পন্ন করা হয়। গবেষণায় দেখা গেছে, গাঁজার পাশাপাশি ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবহারও উল্লেখযোগ্য হারে রয়েছে। তবে সংখ্যার বিচারে গাঁজাই এখন দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হিসেবে উঠে এসেছে।

বিভাগভিত্তিক চিত্রে ময়মনসিংহে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি, ৬ দশমিক ০২ শতাংশ। এর পরেই রয়েছে রংপুর (৬ শতাংশ) এবং চট্টগ্রাম (৫ দশমিক ৫০ শতাংশ)। তবে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী রয়েছে ঢাকা বিভাগে, যার পরিমাণ প্রায় ২২ লাখ ৯০ হাজার। গবেষণার অন্যতম উদ্বেগজনক দিক হলো, মাদকসেবীদের বড় অংশই তরুণ। তথ্য অনুযায়ী, ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছর বয়সের মধ্যে প্রথম মাদক গ্রহণ শুরু করেছে। আর ৫৯ শতাংশের ক্ষেত্রে মাদক গ্রহণের শুরু ১৮ থেকে ২৫ বছর বয়সে। বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা, হতাশা, মানসিক চাপ এবং সামাজিক নানা সংকট তরুণদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে। গবেষণায় অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ মাদকসেবী জানিয়েছেন, তাদের কাছে মাদক সহজেই পাওয়া যায়।

চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতির চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, মাত্র ১৩ শতাংশ মাদকসেবী কোনো ধরনের চিকিৎসা বা পুনর্বাসন সেবা পেয়েছেন। ফলে অনেকেই মাদক ছাড়ার চেষ্টা করেও সফল হতে পারছেন না। এ ছাড়া ৬৯ শতাংশ মাদকসেবী চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা এবং ৬২ শতাংশ কাউন্সেলিং সেবার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, মাদক সমস্যা কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়; এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। এ সংকট মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার, গবেষণাভিত্তিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, দেশে মাদকাসক্তির ঝুঁকি ক্রমেই বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে সাতটি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট পুনর্বাসন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির এই ভয়াবহ চিত্র মোকাবিলায় প্রয়োজন ব্যাপক সচেতনতা, কাউন্সেলিং সেবা সম্প্রসারণ, এবং তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থান ও বিনোদনের সুযোগ সৃষ্টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তারা ইতোমধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। এছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তবুও মাদকের সহজলভ্যতা কমাতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই সংকট মোকাবিলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাদকাসক্তির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে এবং শিশু-কিশোরদের মাদকের কুফল সম্পর্কে যথাযথ শিক্ষা দিতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২৬ জুন ২০২৬


দেশে ৮২ লাখ মাদকাসক্ত, তরুণদের মধ্যে বাড়ছে প্রবণতা: গবেষণা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
দেশে মাদক ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আনুমানিক ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদক সেবন করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশের সমান। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, আর গাঁজাসেবীর সংখ্যা প্রায় ৬১ লাখ। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ গবেষণা পরিচালনা করে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের আট বিভাগে ১৩ জেলা ও ২৬ উপজেলায় তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণাটি সম্পন্ন করা হয়। গবেষণায় দেখা গেছে, গাঁজার পাশাপাশি ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবহারও উল্লেখযোগ্য হারে রয়েছে। তবে সংখ্যার বিচারে গাঁজাই এখন দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হিসেবে উঠে এসেছে।বিভাগভিত্তিক চিত্রে ময়মনসিংহে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি, ৬ দশমিক ০২ শতাংশ। এর পরেই রয়েছে রংপুর (৬ শতাংশ) এবং চট্টগ্রাম (৫ দশমিক ৫০ শতাংশ)। তবে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী রয়েছে ঢাকা বিভাগে, যার পরিমাণ প্রায় ২২ লাখ ৯০ হাজার। গবেষণার অন্যতম উদ্বেগজনক দিক হলো, মাদকসেবীদের বড় অংশই তরুণ। তথ্য অনুযায়ী, ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছর বয়সের মধ্যে প্রথম মাদক গ্রহণ শুরু করেছে। আর ৫৯ শতাংশের ক্ষেত্রে মাদক গ্রহণের শুরু ১৮ থেকে ২৫ বছর বয়সে। বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব, পারিবারিক অস্থিরতা, হতাশা, মানসিক চাপ এবং সামাজিক নানা সংকট তরুণদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে। গবেষণায় অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ মাদকসেবী জানিয়েছেন, তাদের কাছে মাদক সহজেই পাওয়া যায়।চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতির চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, মাত্র ১৩ শতাংশ মাদকসেবী কোনো ধরনের চিকিৎসা বা পুনর্বাসন সেবা পেয়েছেন। ফলে অনেকেই মাদক ছাড়ার চেষ্টা করেও সফল হতে পারছেন না। এ ছাড়া ৬৯ শতাংশ মাদকসেবী চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা এবং ৬২ শতাংশ কাউন্সেলিং সেবার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, মাদক সমস্যা কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়; এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। এ সংকট মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার, গবেষণাভিত্তিক পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, দেশে মাদকাসক্তির ঝুঁকি ক্রমেই বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে সাতটি বিভাগে ২০০ শয্যাবিশিষ্ট পুনর্বাসন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির এই ভয়াবহ চিত্র মোকাবিলায় প্রয়োজন ব্যাপক সচেতনতা, কাউন্সেলিং সেবা সম্প্রসারণ, এবং তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থান ও বিনোদনের সুযোগ সৃষ্টি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তারা ইতোমধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। এছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তবুও মাদকের সহজলভ্যতা কমাতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই সংকট মোকাবিলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাদকাসক্তির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে এবং শিশু-কিশোরদের মাদকের কুফল সম্পর্কে যথাযথ শিক্ষা দিতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা