ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬
গণবার্তা

রংপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

রংপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

রংপুরে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর ওই গ্রামের নয়া মিয়ার ছেলে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে একা পেয়ে এক গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর।

ওই গৃহবধূ মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙে তাকে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, “পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র্যাব মাঠে কাজ করছে।”

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। হাবিবুরের গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী গৃহবধূর পরিবার ও এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ধর্ষণের শিকার ওই গৃহবধূ এখনও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ মামলায় পূর্ণ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১০ জুন ২০২৬


রংপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
রংপুরে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর ওই গ্রামের নয়া মিয়ার ছেলে।বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে একা পেয়ে এক গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর।ওই গৃহবধূ মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙে তাকে নিয়ে যায়।এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, “পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র্যাব মাঠে কাজ করছে।”স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। হাবিবুরের গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী গৃহবধূর পরিবার ও এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ধর্ষণের শিকার ওই গৃহবধূ এখনও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ মামলায় পূর্ণ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা